বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

হুসাইন বিন আফতাব,
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

 

 

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ আয়োজন করা হয়।

 

ইউনিয়ন জামায়াতের আমির গাজী আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা-০৪ আসনের গাজী নজরুল ইসলাম।

 

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাষ্টার আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক প্রভাষক মহসিন আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সর্বস্তরের জনসাধারণ সমাবেশে অংশগ্রহণ করেন।