সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নড়াইলে যুগল পাঠকের গলাকাটা মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

 

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল জেলা:

 

নড়াইলে যুগল পাঠকের

গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার। নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া গ্রামের পুকুর থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ৭৮ বছর বয়সী যুগল পাঠক বৃহস্পতিবার রাতে পূজার প্রসাদ আনতে বের হয়ে নিখোঁজ হন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল জেলা জানান, পরদিন শুক্রবার সকালে তার মরদেহ পুকুরে পাওয়া যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, যুগল পাঠক প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূজার প্রসাদ আনতে বাড়ি থেকে বের হন তিনি। সকালে তার বাড়ি না ফেরায় স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মন্দিরের কাছে তার ব্যবহৃত লাঠি ও জুতা দেখে পুকুরে খোঁজ করতে গিয়ে গলাকাটা মরদেহ পান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।