বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য কৃষি জমিতে ও সেচখালে ফেলার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

 

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা অনিক কম্পোজিট নামক একটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য ও দূষিত গরম রঙিন পানি কৃষি জমিতে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও এলাকাবাসী। গতকাল ৩০অক্টোবর বুধবার বলাইখা এলাকায় শতাধিক ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনপূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কৃষক শরীফ মিয়া।

সভায় বক্তব্য রাখেন কৃষক মোস্তফা মিয়া, আব্দুল মতিন, একেন বলী, বাবুল হোসেন, দেলোয়ার হোসেন দেলু ও আরমান ভঁইয়া প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অনিক কম্পোজিট কারখানা কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে তাদের নির্গত বিষাক্ত বর্জ্য, কালোধোঁয়া ও দুষিত গরম রঙিন পানি কৃষি জমিতে ও সরকারি খাল ফেলায় বলাইখ, সোনাবো, মর্তুজাবাদ, ভান্ডাবো ও আউখাবোসহ আশপাশের ৫ গ্রামের বিভিন্ন বয়সের মানুষ শ্বাস কষ্ট, হাঁপানিসহ বিভিন্ন চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। ইটিপি’র মাধ্যমে দূষিত বর্জ্য পরিশোধন করে ফেলতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে ।

 

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)