বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে শ্যামনগরে জামায়াতে ইসলামী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আব্দুস সালাম
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

রিপোর্ট আব্দুস সালাম

 

সাতক্ষীরার শ্যামনগরে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৩টায় শ্যামনগর মাইক্রোস্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে তাদের ত্যাগ ও সংগ্রামের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

 

সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ আবদুর রহমান। প্রধান অতিথি ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা কার্যকরী পরিষদের সদস্য গাজী নজরুল ইসলাম।

 

বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল জলিল, নায়েবে আমীর মাওলানা গোলাম বারী, মাওলানা মইনুদ্দীন মাহমুদ ও অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান ও মাস্টার রেজাউল ইসলাম, মাদরাসা শিক্ষক পরিষদ সভাপতি অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আ. মজিদ।

 

এছাড়া সমাবেশে বক্তব্য দেন অফিস সম্পাদক মাওলানা মহসিন আলম, যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীররা। ছাত্র শিবিরের পক্ষ থেকে পূর্ব শাখার সভাপতি রাশিদুল ইসলাম ও পশ্চিম শাখার সভাপতি আব্দুস সামাদ বক্তব্য রাখেন। শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন শ্রমিক সভাপতি মাস্টার আব্দুর রশিদ।

 

সমাবেশে পৌর সভাপতি মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সমন্বিত সাংস্কৃতিক সংসদের শিল্পীরা শহীদি সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে ভাবগাম্ভীর্য যুক্ত করেন।

 

বক্তারা বলেন, “পল্টন ট্র্যাজেডি আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের সংগ্রাম থেমে থাকে না।” বক্তারা শহীদদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে এই চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

 

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।