সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ডুমুরিয়ায় ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা

শেখ মাহতাব হোসেন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্যানিটেশন মাস অক্টোবর ২০২৪ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে সোমবার ২৮অক্টোবর সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা শহিদ জোবায়ের আলী মিলনায়তনে হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন,

স্বাগতম বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল,

বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কাজী রমজান আলী, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল,ব্র্যাকের ডুমুরিয়া উপজেলা ম্যানেজার আব্দুল আলীম, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক মোঃ জাহিদ হোসেন, কার্য সহকারী পলাশ রায়, আনন্দ কুমার, শরবত আলী,ও দীপঙ্কর রায় সহ সাংবাদিক সধিজন , শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্হিত ছিলেন।।

বক্তব্য বক্তরা বলেন কর্মজীবনে প্রতিটি কাজে হাত ব্যবহৃত হয়। কর্মশেষে হাত পরিষ্কার এবং ধৌত করা অপরিহার্য। হাত অপরিষ্কার থাকা অবস্থায় খাদ্য দ্রব্য সেবন করলে জীবাণু ডুকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য এর আগে হাত ধোয়া অব্যাসে পরিণত করতে হবে। ইসলামের দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।পরে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া বিষয়ে বাস্তবতা প্রশিক্ষণ শেষে একটি র‍্যালি প্রদক্ষিণ ও ছাত্র ছাত্রীদের মাঝে সাবান বিতরণ করা হয়।