বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

চট্টগ্রামে জঙ্গলে মিলল ওয়ার্ড আ.লীগ নেতার মরদেহ

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের মীরসরাইয়ে নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ ২৫ অক্টোবর শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু তাহের ভূঁইয়া উপজেলার জামালের দোকান এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারী ছিলেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। এদিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের ভূঁইয়াকে বিএনপির সন্ত্রাসীরা অপহরণ করে নির্মমভাবে হত্যা করে জঙ্গলে ফেলে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য, সাবেক মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা। তারা বিবৃতিতে বলেন, দেশে অগণতান্ত্রিক ও অবৈধ সরকার আওয়ামী লীগ নিধনে হত্যাকান্ড চালাচ্ছে। কোন মতে এ ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। বিএনপি জামায়াত সন্ত্রাসীরা সারাদেশের মতো চট্টগ্রামেও পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে। তারা অবিলম্বে আবু তাহের ভূঁইয়ার হত্যাকারীদের আটকের দাবি জানান।