বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পরীক্ষা দিতে যাওয়া ঢাবির দুই ছাত্রলীগ নেতাকর্মী আটক : থানায় হস্তান্তর

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান :

পরীক্ষা দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে কতিপয় ছাত্র।

গতকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত ছাত্রলীগ নেতারা হলেন—বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী হাসান সাইদী ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী শিহাবুদ্দিন তৈমুর। দুজনই বিজয় একাত্তর হলের শিক্ষার্থী।

সাইদী বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী ও তৈমুর ঢাবি ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক।

ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, এই দুজনসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বর্তমান পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে তাদের হাজারীবাগে লেদার ইনস্টিটিউট ক্যাম্পাসে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

প্রক্টর আরও বলেন, বৃহস্পতিবার সকালে তারা লেদার ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। একপর্যায়ে সেখানকার কয়েকজন শিক্ষার্থী তাদের আটক করেন। তখন ঢাবি প্রক্টরিয়াল বডির মোবাইল টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘আমরা তাদের থানায় জিজ্ঞাসাবাদ করছি এবং বিষয়টি খতিয়ে দেখছি। আমরা এখনও তাদের গ্রেপ্তার করিনি।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘পুলিশ ছাত্রলীগের ওই দুই নেতাকে উদ্ধার করে তাদের নিরাপত্তার জন্য থানায় নিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আমরা পুলিশকে জানিয়েছি যে ওই দুই নেতার বিরুদ্ধে আগে একটি মামলা করা হয়েছিল।’

এদিকে ঢাবির দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করায় এবং পরীক্ষা দিতে না দেওয়ায় বিশিষ্টজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে নাম প্রকাশ না করে বলেন, এভাবেই দেশ চলতে পারে না। পরীক্ষা দিতে না দেওয়া এক ধরনের চরম অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয় থেকে বেরিয়ে না আসলে শিক্ষা ব্যবস্হার চরম সংকট তৈরি হবে।