বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

জি এম রুস্তম আলী
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

 

 

জি এম রুস্তম আলী বুড়িগোয়ালিনী থেকে

 

২২/১০/২৪ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় কলবাড়ি বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। উপজেলা বিএনপি ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দের নির্দেশক্রমে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ গ্রহণ করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস,এম নুর ইসলাম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোজাম মোল্লা, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন, যুগ্ম আহ্বায়ক ওহিদুজ্জামান আবু মুসা ময়না শরিফুল ইসলাম এস এম জাকারিয়া, মোশাররফ হোসেন, এনামুল হক, হেলাল মিস্ত্রী,শাহজাহান। ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী আব্দুল করিম,ছাএনেতা সাব্বির হোসেন, আব্দুস সালাম, স্বাধীন সহ আরো অনেকে। মুন্সীগঞ্জ ইউনিয়ন যুবদলের অন্যতম সদস্য আদম আলী, ছাত্রনেতা আব্দুল হালিম, এ সময় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সেনা সদস্য জি এম রুস্তম আলী । সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা তরুণ দলের আহ্বায়ক জয়নাল মল্লিক।