বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অপসরণের দাবিতে মানববন্ধন

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

 

রিপোর্ট

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনের অপসরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকাল ৫টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে নওয়াবেঁকী বাসস্টান্ড চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোড়লের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিএম হাবিবুল্লাহ, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গিফারী, সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

 

এসময় মানববন্ধনে আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ৪নং ওয়ার্ডের সভাপতি গাজী আব্দুল রউফ, ৫নং ওয়ার্ডের সভাপতি ছহিল উদ্দীন ঢালী, ৬নং ওয়ার্ডের সভাপতি কবির হোসেন, ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি আফজাল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, মুকুল হোসেন, আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল কামাল মিশুক, আটুলিয়া যুবদলের আবু রায়হান আশিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন, আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন উজ্জ্বল, মৎস্যজীবী দলের সভাপতি শেখ মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিলনসহ ছাত্র, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে বক্তারা নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, কলেজে অনিয়মিত আগমন, প্রস্থান, সভাপতি নির্বাচনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসরণের দাবি করেন এবং অধ্যক্ষের অপসারণের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।