বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাঁশখালী’র চাম্বল ইউপি সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের ঘর ভাংচুর এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বাঁশখালী’র চাম্বল ইউনিয়নের সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হীরা মনির বাড়িতে দফায় দফায় দিন দুপুরে প্রকাশ্যে দিবালকে ঘর বাড়ি হামলা, মামলা এবং হত্যার হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বাঁশখালী প্রেসক্লাবে এসে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন করে ।

গতকাল ২০ অক্টোবর শনিবার বিকাল ৩ ঘটিকার সময় ভুক্তভোগী আক্তার আহমদ চৌধুরী ও ১,২ ,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাম্মৎ হীরা মনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার বলেন, খোরশেদ আহমদ মুন্সি ডজন মামলার আসামি। তিনি কথায় কথায় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এলাকাবাসীকে আতিষ্ট করেছে এবং গত ১৬ অক্টোবর হীরা মনির ঘর ভাংচুর করেছে। অন্য দিকে মামলায় সাক্ষী হওয়ায় কথায় কথায় হামলা, মামলা ও ঘর ভাংচুর করেই যাচ্ছে। ইতিমধ্যে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হীরা মনির বাড়ির মেইন ফটকের গেইট ভাংচুর করার দৃশ্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

খোরশেদ মুন্সি আদালতে মুন্সির কাজ করে এই সুবাদে নামে বেনামে কথিত বাদী সাজিয়ে মিথ্যা মামলা দিচ্ছে। ইউপি সদস্য হীরা মনি বর্তমানে তিনি জীবন সংকটাপন্ন অবস্থায় শ্বশুর বাড়ি তথা এলাকায় নাগরিক সেবা দিতে এলাকায় যাইতে পারছে না এবং মানবেতর জীবনযাপন করছে। ১,২,৩, নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হীরা মনির স্বামী মারা যায় আজ থেকে ২ বছর ৬ মাস হয়। আমার ছেলে তাছফিক হোসাইনী তুহিন এবং কন্যা মাহিরা জান্নাত তুলি এই দুই এতিম সন্তানকে নিয়ে মোছাম্মৎ হীরা মনি খুবই সংকটাপন্নঅবস্থায় জীবন যাপন করছে। ইউপি সদস্যর স্বামী মরহুম এরশাদ উল্লাহ হোছাইনী তুশার মারা যাওয়ার পরে তাঁর অস্থাবর সম্পদগুলো আত্মসাৎ করার জন্য খোরশেদ মুন্সি ও হীরা মনির ভাসুর রহিম উল্লাহ হোসাইনী ও শহিদ উল্লাহ হোসাইনী মিলে দিন দুপুরে বাড়িতে হামলা করেই যাচ্ছে।