বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে মামলা

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

 

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

 

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাগদহ পশ্চিমপাড়ায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয় । গত ১৫ অক্টোবর পঞ্চগড় বিজ্ঞ আমলী আদালত-২, দেবীপগঞ্জ পঞ্চগড়ে এ বিষয়ে ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন , ঐ এলাকার জমি ও দোকান মালিক মো: কাইয়ুম উদ্দীন (৬০)। মামলার বিবরণে জানা যায়, মোঃ কাইয়ুম উদ্দিন বাদী, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার, নগরমাদেখা মৌজায়, জে,এল নং-৭৬, এস,এ খতিয়ান-২৫, ২৬, এ. এ দাগ নং-২৩৮, ৩৭০, ২৪০ যার আর. এস দাগ নং-৩৮৪, ৫৭২ এ মোট ৩৬ শতক জমি ক্রয় করে ভোগ দখলে আছেন । এ অবস্থায় উল্লেখিত জমিতে ২০০১ সাল থেকে মিল চাতাল ও ১৪টি দোকান ঘর নির্মাণ করে বিভিন্ন লোকের কাছে ভাড়া প্রদান করেন । এ অবস্থায় গত ৯ অক্টোবর উল্লেখিত জমির মধ্যকার কিছু অংশে বাদী কাইয়ুম উদ্দিন, পিলার বসানোর কাজ করছিলেন। এ অবস্থায় একদল দুবৃত্ত পিলারের নির্মাণে বাঁধা প্রদান করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীগণ মারপিট করে বেশ কয়েকজনকে আহত করে ঘটনাস্থল হতে চলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। মামলার আসামীরা হলেন— পার্শ্ববর্তী মুন্সিপাড়া মহল্লার মৃত রফিকুল ইসলামের ছেলে মো: রবি (৪৫), মাদেখা পাড়া গ্রামের মৃত তোজাম্মেল মেকারের ছেলে মো: রয়েল ইসলা (৪৫), মাদেখা জুংলীপাড়া গ্রামের মো: আ: মোতালেবের ছেলে মো: আ: রাজ্জাক (৪২), মৃত আলিম উদ্দিনের ছেলে মো: মুসলিম উদ্দীন ওরফে সোনা মিয়া (৬০), মো: গোফফারের ছেলে মো: জাহিদ হাসান (২৩), দিলাল পাড়ার মো: জয়নাল আবেদীন ওরফে ঘুটুর ছেলে মো: আকতারুল ইসলাম (২৬) ও মৃত তোজাম্মেল মেকারের ছেলে মো: সাবদারুল ইসলাম (৪৭) ।