বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ এক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে !

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাদের নাম ভাঙ্গিয়ে এক ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে রাস্তা পাকাকরণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে । ১৯ অক্টোবর শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ আভিযোগ করেন বাবু ঠিকাদেরর ম্যানেজার শাহিনুর রহমান । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের শিববাড়ি এলাকায় একটি রাস্তা পাকা করণ কাজ করছেন তারা । বালু ফিলিং কাজ শেষে এখন খোয়াকরণ কাজ চলছে । গত ১৬ অক্টোবর সকাল ১১ টার দিকে লেবার ও মিস্ত্রি নিয়ে কাজ করার সময় পীরগঞ্জ উপজেলার মিলন বাজার এলাকার জনৈক আলম নামে এক ব্যক্তি তার কাছে যায় । এ সময় আলম তাকে জানায়, “রাস্তার কাজ করছো ভাল কথা । অনেক টাকার কাজ । ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতারা আছেন । তাদের টাকা দিতে হবে । আমরা আছি, কাজটা ভালভাবে শেষ করতে চাইলে আমাদের সব মিলে ৫ (পাঁচ) লাখ টাকা চাঁদা দিতে হবে । না দিলে কাজ করতে পারবে না । এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খলিল ভাই এবং তার ছেলে বাবুল আমাকে পাঠিয়েছেন। কাজ বন্ধ কর । কবে টাকা দিবা তারা জানতে চেয়েছেন । ৫ লাখ টাকা দেওয়ার পর কাজ শুরু হবে। টাকা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে”

কাজ বন্ধ না করলে আলম তাকে বিভিন্ন ভাষায় হুমকি ধামকি দেন । পরে বাধ্য হয়েই রাস্তার কাজ বন্ধ রাখেন ঠিকাদারের ঐ ম্যানেজার । পরে ঐদিনই দুপুর ২ টার দিকে খলিল চেয়ারম্যানের ছেলে বাবুল কাজের সাইটে এসে ম্যানেজার শাহিনুরকে আবারো বলে “কাজ যেন বন্ধ থাকে, আগে আমাদের ৫ লাখ টাকা দিবে- তারপর কাজ করবে, টাকা ছাড়া কাজ হবে না”। টাকা ছাড়া কাজ শুরু করলে সাংবাদিক ডেকে মিথ্যা অভিযোগ তুলে সর্বশান্ত করা সহ প্রাণে মেরে ফেলারও হুমকিও দেন বাবুল। তাদের হুমকি-ধামকি এবং চাঁদা দাবির কারণে রাস্তার কাজটা করতে না পারায় সাংবাদিক সহ সকলের সহযোগীতা কামনা করেছেন শাহিনুর ।

অভিযোগ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, তিনি কাউকে চাঁদার জন্য কারো কাছে পাঠাননি। তার পরিবারের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।