বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী (রহঃ)’র ৩২ তম ওরশ শরিফ সম্পন্ন

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গত ১৮ অক্টোবর ২০২৪ রোজ জুমাবার উত্তর ধুরুং দায়রা শরিফ সংলগ্নে উত্তর ধুরুং কে এম টেক, হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারীর বাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ), গাউসুল আজম বিল-বেরাসাত হজরত গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী(ক)এর খোশরোজ শরিফ, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ওরশ শরিফ ও আশেকে ভাণ্ডারী, দরবারে হক ভাণ্ডারীতে উৎসর্গীত প্রাণ, খাদেমে ত্বরিকত হযরত আব্দুস ছমদ ফকির আল-মাইজভাণ্ডারী (রহঃ)’র ৩২তম বার্ষিক ওরশ শরিফ উদযাপন উপলক্ষে সুপার মাওলানা রবিউল হকের সঞ্চালনায় উত্তর ধুরুং দায়রা শাখার সভাপতি মোহাম্মদ আবুল হাশেম সাহেবের সভাপতিত্বে আলোচনা, মিলাদ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার শাহি মসজিদে সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম ফোরকানি, উম্মুল আশেকিন মা মনোয়ারা বেগম হেফজখানা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ আবুল কালাম, মাওলানা শফিকুল ইসলাম আস সাঈদি সিলেট, কেন্দ্রীয় পর্ষদের সদস্য শাহেদ আলি চৌধুরী, নুরুল আলম, উপদেষ্টা হাবিব উল্লাহ, আবদুল্লাহ আল মাসুদ, আহসান উল্লাহ চৌধুরী বিভন, কেন্দ্রীয় সদস্য আশরাফ সিদ্দিকী, হযরত আব্দুল মালেক শাহ (রহঃ) ‘র আওলাদ মাওলানা মুজিবুল হক, উপাধ্যক্ষ মাওলানা মুঈনুদ্দিন, মাওলানা আব্দুল মান্নান মিরশশরাই, প্রভাষক মাওলানা রফিক উদ্দিন, প্রভাষক মাওলানা মুজিবুল হক, রওজা শরিফের সম্মানিত খাদেম মাওলানা হাবিব উল্লাহ, গাউসিয়া হক মঞ্জিলের কর্মকর্তা শাহাবুদ্দিন, ডা.বরুন কুমার আচার্য বলাই, মাওলানা মুরশেদুল আলম, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আলি আজম রিজবী, হাফেজ মাওলানা আবু তাহের, ডা. সৈয়দ আহমদুল হক দুলু, সমন্বয়ক-আনিস উদ্দিন সোহেল, নাসির, ফোরকান রাহাত্তরপুল চট্টগ্রাম, কমিশনার আবুল হাশেম, হেলাল উদ্দিন চৌধুরী, সাইফু উদ্দিন সাওদাগর, জালাল উদ্দিন চৌধুরী, ইউনুস মাসুদ, ইসহাকুর রহমান ভুট্টু, আজম, মুফিজ, রাব্বি, রাশেদ, রফিক, রেজাউল মোস্তফা রাজু, সাকিব, জাবেদ, শাহিন চৌধুরী, তুষার, সিহাব, মিহির, রিমন, মাহিন ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর বিভিন্ন শাখা কমিটির সদস্যবৃন্দ।

মিলাদ-কিয়াম পরিচালনা করেন মাওলানা মুরশেদুল আলম।

পরিশেষে প্রত্যেক মুসলিম উম্মাহের কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফোরকানি।