সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কর্ণফুলী নদী রক্ষার্থে পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠান  

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল তিনটায় কর্ণফুল নদীর তীরে জাহাজের উপরে কর্ণফুলী নদীকে স্বচ্ছ দূষণমুক্ত রাখতে পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশ আয়োজিত পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন মহসিন আলম।

আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও প্রতিষ্ঠাতা, সংগীত শিল্পী মাসুদ রানা, বিশিষ্ট সংগঠক কামরুল ইসলাম, সংগঠনের যুগ্ম মহাসচিব মো: তাসলিম হাসান হৃদয়, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক কালিম শেখ। এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো : ইফতিকার, ক্যাপ্টেন রিয়াজুল ইসলাম, ক্যাপ্টেন মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মানিক , ক্যাপ্টেন জুবাইর মাহমুদ।

সভায় বক্তারা বলেন, বর্তমান যে হারে কর্ণফুলী নদী দূষণ হচ্ছে আগামীতে নিঃসন্দেহে হুমকির মুখে পড়বে। নদী দূষণ রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও চট্টগ্রাম বন্দরের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নদী বাঁচান দেশ বাঁচান কর্ণফুলী নদী এদেশের প্রাণ এই স্লোগানকে সামনে রেখে আমাদের পথ চলা। নদীর দুই কূল হতে যে হারে আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন নদীতে প্রবেশ করছে সেটা শীঘ্রই বন্ধ করতে হবে । এই কর্ণফুলী নদী এই দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটা আমাদের মাথায় রাখা উচিত। নদীর দু কূলকে দখলমুক্ত করতে হবে। নদী বাঁচলে দেশ বাঁচবে মানুষ বাঁচবে জীব বৈচিত্র বাঁচবে। পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশনের জোর দাবি নিয়ে ব্যতিক্রমধর্মী নদী রক্ষার এ অনুষ্ঠানের আয়োজন করে। তারা আরও বলেন, এখন আর চুপ থাকার সময় নেই। দেশের স্বার্থে জাতির স্বার্থে পরিবেশ রক্ষা করতে হবে। বৃক্ষ ও পাহাড় নিধন বন্ধ করতে হবে। শব্দ দূষণ ও নদী দূষণ বন্ধ করতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। ক্ষতিকর প্লাস্টিক ও ফলিতিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে হবে । বিষাক্ত গ্যাস ধোঁয়া বন্ধ করতে হবে। তারা আরও বলেন, আসুন স্বেচ্ছায় সেবা দান করি সকলে মিলে দূষণমুক্ত পরিবেশ গড়ি ।