সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রাউজানে পূর্বআবুরখীল শান্তিময় বিহারে প্রবারণা পুর্নিমা উদযাপিত

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গত ১৬ অক্টোবর বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশের ন্যায় চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে বুধবার ১৬ অক্টোবর যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করা হয়েছে।

ভোরবেলা বিহারে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পবিত্র ত্রিপিটক থেকে পবিত্র শ্লোক উচ্চারণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয় ।

অনুষ্ঠানের মধ্যে সকালবেলা ছিল বুদ্ধ পুজা , সীবলী পুজা, পঞ্চশীল গ্রহন , অষ্টশীল গ্রহন , সমবেত প্রার্থনা ।

এরপর বিকেল বেলা প্রবারনার তাৎপর্য নিয়ে একক ধর্মদেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

শান্তিময় বিহার অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের’র সভাপতিত্বে এবং সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক রুপতি রঞ্জন বড়ুয়া, কার্যকরী সভাপতি অবসরপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আনন্দ প্রসাদ বড়ুয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন বড়ুয়া, সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া, , প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি অপু বড়ুয়া ।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রবীন সমাজ সেবক দুলাল কান্তি বড়ুয়া, সলিল বিকাশ বড়ুয়া, মিহির কান্তি বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির অর্থ-সম্পাদক কমল বড়ুয়া, কুনাল বড়ুয়া, সংগঠক রাজু বড়ুয়া, বিরু বড়ুয়া, হিরু বড়ুয়া মুন্না , পুলিশ কর্মকর্তা দিন মনি বড়ুয়া, নিরু বড়ুয়া,সেনা সদস্য রাজিব বড়ুয়া, সেনা সদস্য রুবেল বড়ুয়া, পুলিশ সদস্য অনিক বড়ুয়া, প্রকৌশলী অনিক বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক রুপস বড়ুয়া, তরুন সমাজ কর্মী রিমন বড়ুয়া, জিকন বড়ুয়া, রিমেল বড়ুয়া, শৈশব বড়ুয়া সাগর বড়ুয়া, রকি বড়ুয়া, হিমেল বড়ুয়া প্রমুখ ।

সবশেষে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও সন্ধ্যায় প্রায় একশত ফানুষ উত্তোলন করা হয় ।