বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ হচ্ছে না, কর্তৃপক্ষ বরাবরই নীরব।

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ডেক্স রিপোর্ট ভয়েস অফ সুন্দরবন

 

শ্যামনগর উপজেলার ৪নং নুরনগর ইউনিয়নের হাজিপুর রোডের বরফ ডাঙ্গা থেকে নুরনগর বাজার রোড পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার আলী গাজীর মৎস্য ঘের থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু ও কাদা উত্তোলন করে রাস্তায় দিচ্ছে ঠিকাদার আব্দুল হাকিম।

গতকাল সরে জমিনে গেলে হাজিপুর গ্রামের আবুল কালাম ও মোরশেদ গাজী রাস্তাটি আজ তিন বছর মাটি খুঁড়ে রাখায় ৪-৫টি গ্রামের মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি পাচ্ছে। রাস্তাটিতে কাজ হচ্ছে কিন্তু বালু ও কাদা দিয়ে রাস্তা করা হচ্ছে। এছাড়া পাশের মাটি মিশিয়ে ৪ নম্বর ইট রাস্তায় দেওয়া হচ্ছে। এবিষয়ে ঠিকাদার আব্দুল হাকিম এর সাথে তার ব্যবহৃত মুঠো ফোনে কথা হলে তিনি বলেন কাজটি মূলত আশরাফ ঠিকাদারের। ও বর্তমান দেশে না থাকায় উপজেলা ইঞ্জিনিয়ার এর অনুরোধে কাজটি করছি। তবে বালুর সাথে কাদা রাস্তায় দিচ্ছে এটা আমি জানি না। এ বিষয়ে শ্যামনগর উপজেলা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি সরেজমিনে যেয়ে ব্যবস্থা নিবেন বলে জানান। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার সঞ্জীব দাস এর মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এর মুটো ফোনে কথা হলে তিনি বলেন রাস্তার কোয়ালিটি বিষয়ে আপনি উপজেলা ইঞ্জিনিয়ার সাথে কথা বলেন আর অবৈধভাবে বালি উত্তোলনের বিষয়ে আমার ইউনিয়ন ভূমিকর্মকর্তাকে পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।