সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান :

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অবৈধ ও অসাংবিধানিক সরকার সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানিমূলক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিচ্ছে।

 

সারা ব্রাহ্মণবাড়িয়ায় বাছ-বিচারহীনভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার চালাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এসব মিথ্যা ও ভিত্তিহীন মামলায় যারা কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, এমন ব্যক্তিদের; বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চাকুরীজীবী, এমনকি মামলায় উল্লেখিত ঘটনাস্থল থেকে ৩০/৪০/৫০ কিলোমিটার দূরের অজপাড়াগাঁয়ের খেটে মানুষকেও উদ্দেশ্যেপ্রণোদিতভাবে জড়ানো হচ্ছে।

 

আবার যাদের নামে মামলা নেই তাদেরকে গ্রেফতার করে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। গ্রেফতার থেকে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সমর্থকদেরও রেহাই দেয়া হচ্ছে না।

 

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের এবং গণহারে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। একই সাথে নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের কারাবন্দী নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।