বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মহানবী (সা:) এর কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

এসএম শাহাদাত
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

 

এসএম শাহাদাত কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

 

মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর নামে কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্ব মুসলিম জাহানের মহামানব আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর নামে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ রানে এর কটুক্তির প্রতিবাদে সোমবার (১৪ অক্টোবর ) সকাল ১০টায় উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠে উপজেলা শাখার ইত্তেহাদুল ওলামা মাশায়েখ পরিষদের সার্বিক আয়োজনে বাজার গ্রাম রহিমপুর ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া তালিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইমাম পীরে কামেল হযরত মাওঃ আলহাজ্ব অজিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওঃ মুফতি জিয়াউর রহমান, মাওঃ নুরুল ইসলাম, মাওঃ আমিনুর রহমান, মাওঃ আব্দুল গফুর, মাওঃ আব্দুর রউফ, মাওঃ আবু হাসান, মাওঃ হেলাল বিন শামসুর, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ তারিকুল ইসলাম, হাফেজ এমদাদ হোসেন, মাওঃ আরিফ বিল্লাহ, মাওঃ সাইদুল ইসলাম, হাফেজ আতিয়ার রহমান, মাওঃ আলমগীর হোসেন, মাওঃ আইনুল ইসলাম, হাফেজ গোলাম মোস্তফা, হাফেজ হাবিবুল্লাহ বাহার, মাওঃ সাইফুল্লাহ সিদ্দিকী, মাওঃ খাইরুল বাশার, মাওঃ আশরাফুল ইসলাম আজিজী, মাওঃ আতাউল্লাহ, হাফেজ জামিনুর রহমান, হাফেজ আকরাম হোসেন, হাফেজ আবু হাসান মেজবাহ, মাওঃ আজিজ, মাওঃ আনসার উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, মাওঃ আব্দুল আলিম, মাওঃ আবুল খায়ের, আব্দুল গফুর, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ রবিউল ইসলাম, মাওঃ আল আমিন, জামাতের পক্ষ থেকে ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও প্রত্যায় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মাওলানা মঞ্জুরুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণের বিরুদ্ধে মামলায় গ্রেফতার হলেও তার ফাঁসি দাবি করেন। অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট, লং মার্চ করাসহ ভারতীয় হাই কমিশনার অফিস ঘেরাও করার কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় উপস্থিতি বক্তারা ইসলাম অবমাননা কারীদের শাস্তি দাবী করেন। বক্তারা আরো বলেন অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাঃ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন আমরা বাংলাদেশকে স্বাধীন করে আপনাদের হাতে সংস্কারের দায়িত্ব দিয়েছি আপনি সহ আপনার উপদেষ্টা পরিষদ নিয়ে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এর প্রতিবাদ জানান। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা সর্বস্তরের মুসলিম জাতি। উক্ত প্রতিবাদ সমাবেশের আগ মুহূর্তে উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এর আগে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে উত্তর কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ময়দানে হাজার হাজার ধর্ম প্রিয় ইসলামের আদর্শে অনুপ্রাণিত মুসলমানরা সমাবেশ স্থলে উপস্থিত হন। এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রামগিরির ফাঁসি চাই, পূরোহিতির দুই গালে, জুতা মারো তালে তালে, ইত্যাদি স্লোগান দিতে দিতে প্রতিবাদ মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন। সমাবেশ স্থলে এসে দোয়া ও মাহফিলের মাধ্যমে শেষ হয়। দোয়া পরিচালনা করেন হযরত মাওঃ আলহাজ্ব অজিহুর রহমান।