বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সীতাকুণ্ডে লোকনাথ মন্দিরের সেবায়েতের গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু! 

স ম জিয়াউর রহমান,
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছে ঝুলন্ত অবস্থায় সুকুমার দাশ (৮০) নামের এক বৃদ্ধ মন্দিরের সেবায়েতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ১৪ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং

মধ্যম মাহমুদাবাদ গ্রামের ভারত মাষ্টার বাড়ী (ধোপা বাড়ী) তে এঘটনা ঘটে। শুকুমার দাশ ওই গ্রামের ভারত দাশের ছেলে।

স্হানীয় সূত্রে জানা যায় , ভারত মাষ্টার বাড়ীর লোকনাথ মন্দিরের সেবায়েত ঘরের পাশে একটি আমলকী গাছের সাথে তাঁর মৃতদেহ ঝুলতে দেখে প্রতিবেশী একটি পরিবার বাড়ীর আশে পাশের লোকজনকে ডেকে জড়ো করে। ওই সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্হলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের ছেলে মনোরঞ্জন দাশের দাবি এটি একটি রহস্যজনক হত্যাকান্ড। তার পিতাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে।

তাদের সাথে পারিবারিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে একই বাড়ির কার্তিক দাশদের সাথে। গত ১০ দিন আগে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগের ভিত্তিতে কার্তিক দাশদের সাথে তাদের থানায় বৈঠকও হয়েছিল যা সমাধান হয়নি। এছাড়া আর কারো সাথে তাদের কোন দ্বন্দ্ব ছিল না বলে নিহতের ছেলে মনোরঞ্জন দাশ জানিয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, গাছের সাথে ঝুলন্ত অবস্থা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের অবস্হান দেখে সন্দেহ রয়েছে।লাশের ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা। তবে সন্দেহকারীদেরকে নজরবন্দী করে রাখা হবে বলেও তিনি জানান।