বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় জামিন না মঞ্জুর ও রিমান্ড না মঞ্জুর ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে দায়ের করা হত্যা ও চাঁদাবাজি মামলায় জামিন না মঞ্জুর ও রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস. রমেশ কুমার ডাগা। ১৪ অক্টোবর

সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা উপস্থিত করলে শুনানির শেষে আদেশ দেন । জানা গেছে, ৫ আগস্ট ঠাকুরগাঁও রোডে পৌর কাউন্সিলর সাহেবের বাড়িতে অগ্নিসংযোগের সময় ৩ জন মারা যায়, এ ঘটনায় পরে এক ব্যক্তি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন , পরে আবার এক ব্যক্তি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। অপরদিকে চাঁদাবাজির অভিযোগ এনে আরেক ব্যক্তি মামলা দায়ের করেন। উপরোক্ত মামলা ২টির হাজিরা দিতে আসলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস. রমেশ কুমার ডাগা জামিন না মঞ্জুর ও রিমান্ড না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেয়।

এ সময় আদালত চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা এবং মুক্তির দাবিতে স্লোগান দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। সুজনকে পুলিশের গাড়িতে তোলার সময় এক পযার্য় বিএনপির নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে