বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলে ডাকাত দলের ৩ সদস্য আটক 

সাদেকুল ইসলাম,
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

 

 

সাদেকুল ইসলাম,

বিরল (দিনাজপুর)প্রতিনিধি:

 

দিনাজপুরের বিরলে তথ্য প্রযুক্তির সহায়তায় থানা পুলিশের তৎপরতায় ডাকাতদলের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটকৃতদের নিকট হতে ১ টি মোটরসাইকেল ও ১ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাম্প্রতিক দিনাজপুরে ঘটে যাওয়া কয়েকটি অপরাধের প্রকৃত রহস্য দ্রুততম সময়ে উদঘাটন ও আসামী গ্রেফতারে দিনাজপুর জেলা পুলিশ সফলতার পরিচয় দিয়েছে। সফল অভিযানগুলি ধারাবাহিকভাবে সংবাদ মাধ্যমে তুলে ধরায় জনমনে সচেতনতা ও অপরাধ ভীতি হ্রাস পেয়েছে। আজকের উদঘাটিত ঘটনাটি ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের মাধ্যমে জনমনে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে বলে দিনাজপুর জেলা পুলিশ মনে করে।

তিনি জানান, গত ১৫/০৯/২০২৪ খ্রিঃ তারিখ রাত্রী ০০.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল থানাধীন ৭নং বিজোড়া ইউনিয়নের অন্তর্গত দোগাছী বাবুদিঘী গ্রামস্থ মাজেদা ক্লিনিক এর অনুমান ৫০গজ সামনে পাকা রাস্তায় ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে বিজোড়া পশ্চিমপাড়া গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমান এর ছেলে মোঃ মনির হোসেন (২৩) বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাতদের বিরুদ্ধে বিরল থানায় মামলা নং- ০৮/২০২, তারিখঃ ১২/১০/২০২৪ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড: দায়ের করেন। উক্ত সংবাদ পাওয়া মাত্রই বিরল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে আসামী সনাক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মামলা রুজুর পরপরই সম্মানিত পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে দিনাজপুর বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর এর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রবিউল ইসলাম এর সমন্বয়ে একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্স নিয়োগ করে আসামী সনাক্ত ও মালামাল উদ্ধার করার নিমিত্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে কোতয়ালী থানার রামনগর মামুনের মোড় মোস্তফা কামাল এর ছেলে আসামী মোঃ শহিদুল ইসলাম শহিদ (২৫)কে গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে লুণ্ঠিত স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে মোঃ শহিদুল ইসলাম শহিদ এর দেওয়া তথ্য মতে ঘটনার সহিত জড়িত বিরল থানার উত্তর বহলা গ্রামের মোঃ আশরাফুল ইসলাম এর ছেলে আসামী মোঃ শাহিন (২০) কে গ্রেফতার করা হয়। ধৃত আসমী মোঃ শহিদুল ইসলাম শহিদ ও মোঃ শাহিন ‘দ্বয়ের দেওয়া তথ্য মতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন সদরপুর ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আঃ সাত্তার এর ছেলে আসামী মোঃ তুহিন (২৫) কে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হতে লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামী সনাক্ত, গ্রেফতার ও অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। আসামীদের নিকট হইতে উদ্ধারকৃত ০১টি ওহভরহরী স্মার্ট মোবাইল ফোন ও ০১টি ১২৫সিসি লাল ও কালো রংয়ের ডিসকভার মোটরসাইকেল মামলার আলামত হিসেবে রয়েছে।