বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

দশবছর পর অনুষ্ঠিত হলো গুনধর ইউনিয়ন বিএনপির বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা 

দিলোয়ার হোসেন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

 

 

দিলোয়ার হোসেন (মাসুম) কিশোরগঞ্জ

 

প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত হলো গুনধর ইউনিয়ন বিএনপির বিশেষ মত বিনিময় ও আলোচনা সভা। আজ শনিবার বিকাল তিনটায় মরিছখালি বাজার সংলগ্ন বালুর মাঠে বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র ছাত্রীদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরুতেই বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের আহবায়ক জনাব পারভেজ আহমেদ তাজ মাহমুদ ও ইকবাল হাসান। সমাবেশ ঘিরে মরিচখালি বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গুনধর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসছে নেতা কর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত মরিচখালি বাজার। জনাব আশরাফ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব আজিজুল ইসলাম দুলাল সভাপতি করিমগঞ্জ উপজেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট জালাল মোহাম্মদ গাউস সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি।বিশেষ বক্তা জনাব আবদুল্লাহ আল মাসুদ সুমন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল। তিনি বলেন ফাসিস্ট সরকার আমাদের হাজার হাজার ছাত্র ভাই বোনদের পশুর মত গুলি করে হত্যা করেন আমরা তার বিচার চাই। বিএনপির নেতা কর্মীদের সতর্ক করে বলেন, আমরা এখনো ক্ষমতায় আসি নাই, এখনই শুনছি বিভিন্ন থানায় ঘাট দখল নদী দখলসহ বিভিন্ন চাঁদাবাজি করছে কিছু সুবিধাবাদী বিএনপি। সঠিক প্রমাণ এর ভিত্তিতে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার, সাধারণ সম্পাদক করিমগঞ্জ উপজেলা বিএনপি। এডভোকেট শফিউজ্জামান শফি সাবেক সাধারণ সম্পাদক করিমগঞ্জ উপজেলা বিএনপি। মুখসুদুল মোমিনীন সবুজ সাংগঠনিক সম্পাদক করিমগঞ্জ উপজেলা যুবদল সহ গুনধর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।