বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুর্গোৎসবের মহাসপ্তমী তিথিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ। সঞ্চালনায় ছিলেন তূর্ণা আচার্য্য রূপনা। স্বাগত বক্তব্য প্রদান করেন অর্চনা রানী আচার্য ও কুমার রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশীষ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক শিবু দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়াশীষ চক্রবর্তী, অর্থ সম্পাদক পরিমল দাশ, কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল, উজ্জ্বল ভৌমিক, সুভাষ চক্রবর্তী, প্রদীপ সরকার, সত্যপদ চৌধুরী, মিলন দাশ, জুয়েল চক্রবর্তী, লালন আচার্য্য, লালু চক্রবর্তী, সোনারাম আচার্য, মানিক বড়ুয়া প্রমুখ। এ সময় ১৫০ জন গীতা প্রতিযোগী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।