বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কুড়িগ্রামে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

রফিকুল ইসলাম রফিক
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে মসজিদে নামাজরত অবস্থায় মারা গেলেন এক মুসল্লি। মৃত ওই মুসল্লির নাম আছর উদ্দিন। তিনি নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত গুল মোহাম্মদ আলির ছেলে।

গতকাল শুক্রবার (১১ অক্টোবর) ভোরে বাড়ির পার্শবতী কচাকাটা দাখিল মাদরাসা মসজিতে ফজরের নামাজ আদায় করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, আছর উদ্দিন বড় ভালো লোক ছিলেন। তিনি নামাজ কাজা করতেন না। সব সময় দ্বিনের পথে চলতেন। নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে মৃত্যু সবার ভাগ্যে জোটে না।

স্থানীয় সমাজসেবক আনিছুর রহমান ব্যাপারী বলেন, আছর উদ্দিন আমার আত্মীয়। প্রতিদিন আমরা একসঙ্গেই ফজরের নামাজ কচাকাটা বাসস্ট্যান্ড মসজিদে পড়ি। আজ সে দাখিল মাদরাসা মসজিদে নামাজ পড়তে যান। ফজরের নামাজ শেষ না হতেই ফোন আসে আছর উদ্দিন মসজিদেই মারা গেছেন। বেলা ১১টায় তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার পরিবার অত্যন্ত গরিব। তার পরিবারের প্রতি সহৃদ ব্যক্তিদের সহযোগিতার কামনা করেন তিনি।