সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কলেজপাড়া যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। 

মোঃ শাহজাহান কবির প্রধান 
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান

পঞ্চগড় জেলা প্রতিনিধি।

কলেজপাড়া যুব সংঘের উদ্যোগে বোদা পাথরাজ সরকারি কলেজ মাঠে ফাহাম মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল রেজা ফেরদৌস চিন্ময় সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বোদা পৌরসাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফ হোসেন সাবেক কাউন্সিলর ১ নং ওয়ার্ড বোদা পৌরসভা, আবু রায়হান রাফি যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বোদা উপজেলা, উক্ত ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে শমসের নগর বনাম ইসলামবাগ। খেলার ফলাফল ইসলামবাগ ২ শমসের নগর ১। খেলাটি পরিচালনা করেন কলেজপাড়া যুব সংঘের সভাপতি মোঃ মুরাদ ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন খেলাকে হা বলি মাদককে না বলি, নিয়মিত ফুটবল খেললে শরীর মন দুটো ভালো থাকে। সর্বশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।