বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বড়দলে জামায়াতে ইসলামী আশাশুনি শাখার উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন

মোঃ আহাদুল্লাহ সানা
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

মোঃ আহাদুল্লাহ সানা নিজস্ব সংবাদদাতা:

সাতক্ষীরা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন ইউনিয়নের জামায়াতে নেতারা। নির্বিঘ্নে, নিরাপদে, শতস্পূর্তভাবে পূজা উৎযাপন নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার করার লক্ষ্যে বুধবার ও বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

জামায়াত ইসলামীর আশাশুনি উপজেলা নায়েবে আমির মাও: নুরুল আফসার মুর্তজা, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম, বড়দল ইউনিয়ন শাখার নায়েবে আমীর মাও: আব্দুল ওয়াজেদ, সেক্রেটারি সেকেন্দার আলী, সাবেক মেম্বার হাফেজ রুহুল আমিন, বড়দল ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ওমর আলী, লিপু, মাষ্টার আনারুল ইসলাম সহ অনন্য সদস্যরা, চাম্পাখালী সার্বজনীন দুর্গা মন্দির, বামনডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির, ফকরাবাদ পশ্চিম পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, ফকরাবাদ পশ্চিম পাড়া কালী ও দুর্গা মন্দির, গোয়ালডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির, ডুমুরপোতা সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণ বড়দল সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণ বড়দল শিববাড়ী দুর্গা মন্দির সহ ভিভিন্ন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এসময় তারা পূজা কমিটি, দায়িত্বে থাকা আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোজ খবর নেন।