সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রুপগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামি মেহেদিকে ধরিয়ে দিন।।

আবু কাওসার মিঠু
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

 

ডেক্স রিপোর্টঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে,তারাব পৌরসভার ৬নং ওয়ার্ড বরপা পূর্বপাড়া এলাকার আবু সিদ্দিক মোল্লার বাড়ির ভাড়াটিয়া আনোওয়ার হোসেন মেহেদী দীর্ঘদিন যাবত চেক জালিয়াতি প্রতারণায় লীপ্ত, এবং সে নানা জায়গায় অভিনব পদ্ধতিতে প্রতারণার ফাঁদ পেতে বসে থাকে। তারই ধারাবাহিকতায়,

আমাদের রুপগঞ্জ পত্রিকার সহ-সম্পাদক ও রুপগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিক মোঃ মোয়াশেল ভূইয়াও তার ভুক্তভোগী।

 

উল্লেখ্য যে, মোঃমোয়াশেল ভূইয়ার কাছ থেকে বিভিন্ন যৌথ ব্যবসার কথা বলে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ডকুমেন্টবাবদ ডাচ বাংলা ব্যংকের ২টি চেক প্রদান করে, সাংবাদিক মোঃ মোয়াশেল ভূইয়া অবশেষে জানতে পারেন এলাকার আরো অনেক লোকজনের কাছ থেকে সে বিপুল পরিমাণের টাকা হাতিয়ে নিয়েছে, কেউ টাকা চাইলে টাকা দিতে

তালবাহানা করে । এক পর্যায়ে মোয়াশেল ভূইয়া তার নিজের টাকা চাইতে গেলে আনোওয়ার হোসেন মেহেদী সাংবাদিক মোঃমোয়াশেল ভূইয়াকে প্রাণনাশের হুমকি দেয়।

আনোয়ার হোসেন মেহেদী এলাকার প্রভাবশালী ১০-১২জন লোক নিয়ে সাংবাদিক মোঃ মোয়াশেল ভূইয়ার কাছ থেকে থেকে কৌশলে চেক ছিনিয়ে নিতে বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে। এমতাবস্থায়, সাংবাদিক মোঃ মোয়াশেল ভূইয়া বিষয়টি বুঝতে পেরে ১২/০৯/২০২৪ তারিখে চেক ডিজর্নার করে অতঃপর নারায়ণগঞ্জ কোর্ট থেকে আনোওয়ার হোসেন মেহেদীর নামে উকিল নোটিশ পাঠায়। আনোওয়ার হোসেন মেহেদী উকিল নোটিশ পেয়ে এলাকার কিছু সন্ত্রাসী নিয়ে সাংবাদিক মোঃ মোয়াশেল ভূইয়াকে মেরে ফেলার হুমকি দেয়।

 

এলাকাবাসীর কাছ থেকে আরো জানা যায় আনোয়ার হোসেন মেহেদীর নামে তার নিজ গ্রামে একাধিক মামলা রয়েছে।

 

সাংবাদিক মোঃ মোয়াশেল ভূইয়া দেশবাসী ও আইন প্রশাসনের কাছে ন্যায় বিচার চায়। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।