বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রামপালে বিএনপি নেতা ড. ফরিদুল ইসলাম’র পুজা মণ্ডপ পরিদর্শন 

আরিফ হাসান গজনবী 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

 

 

 

আরিফ হাসান গজনবী

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার সন্ন্যাসী সার্বজনীন দূর্গা মন্দির, ভোজপাতিয়া ইউনিয়নের কালিবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির, বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সার্বজনীন দূর্গা মন্দির, হুড়কা, শ্রীফলতলা, সগুনা, বাবুরবাড়ি দূর্গা মন্দির পরিদর্শন করেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। পরিদর্শনে গিয়ে প্রতিটি মন্দিরে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

 

মতবিনিময় সভায় বক্তব্যে তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে ভাই ভাই। আমরা এদেশে মিলেমিশে থাকতে চাই। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সারাদেশে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পাহারা দিচ্ছেন। আশা করছি রামপাল ও মোংলায় দুর্গাপূজা এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও আনন্দময় হবে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। আপনাদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করলে কঠোরভাবে দমন করা হবে। আপনাদের যেকোনো প্রয়োজনে নেতা-কর্মীরা আপনাদের পাশে রয়েছে।

 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাবেক জেলযুবদলের সহ সাধারণ সম্পাদক হাওলাদর জাহিদুল ইসলাম, যুবদলের সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, যুবদল নেতা মাসুদুর রহমান পিয়াল, শাহাজালাল গাজী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী অজিয়ার রহমান, বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ, এনামুল হক প্রিন্স, বকতিয়ার রহমান, সবুজ শেখ, আরিফ গজনবী, ছাত্রনেতা মোফাজ্জল হোসাইন বাদল, আওয়াল প্রমুখ।

#####