বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল কর্তৃক নোয়াখালীর সেনবাগে ত্রাণের উপহার সামগ্রী বিতরণ 

মোহাম্মদ আবু নাছের
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল নোয়াখালীর সেনবাগ উপজেলার জামালপুর গ্রামে বন্যাক্রান্ত মানুষের মাঝে মানবিক সহায়তায় ত্রাণের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের জামালপুরস্হ বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে ডলার এ ডে, অস্ট্রেলিয়ার অর্থায়নে ও আর্স বাংলাদেশ যশোর এর বাস্তবায়নে ৩টি টিউবওয়েল, ২টি সেলাই মেশিন, ৪টি ঘর মেরামত, ১টি ঘর নির্মাণ সহ বন্যাক্রান্ত মানুষের মাঝে মানবিক সহায়তায় ৩’শ প্যাকেট ত্রাণের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

বন্যাক্রান্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, সাংবাদিক এমএ আউয়াল।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান, যশোর জেলার আর্স বাংলাদেশ এর চেয়ারম্যান শামসুল আলম।

 

এসময় উপস্হিত ছিলেন, বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি আবদুল আজিজ, আমেরিকা প্রবাসী হারুন, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ মনিরুল ইসলাম, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান তুহিন প্রমুখ।

 

আরো উপস্থিত ছিলেন, বন্যাক্রান্ত অত্র এলাকার জনগণ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।