বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বড়দল বাসীর বহু প্রতিক্ষার পর স্বপ্ন পূরণ হলো গতকাল বুধবার   বড়দল টু সাতক্ষীরা বাস চলাচলের মধ্য দিয়ে,

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

 

নিজস্ব সংবাদদাতা সাতক্ষীরা,

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল হাট থেকে গত কাল বাস চলাচল শুভ উদ্বোধন করা হয়েছে ।বড়দল ভায়া আশাশুনি টু সাতক্ষীরা এসে পৌঁছাবে বাস। এতে বড়দল বাসীর দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে।সুএ মতে জানা যায় তৎকালীন দীর্ঘ 35বছর আগে বুড়িয়া গারামের বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বড়দল থেকে সাতক্ষীরা বাস চলাচলের জন্য উদ্যোগ নিয়েছিল। কিন্তু কিছু দিন চলাচল করলেও বিভিন্ন কারণে আর এই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।আর এই স্বপ্ন পূরণের জন্য বড়দল ইউনিয়ন বিএনপির উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন। গতকাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা জেলা মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মিনি বাস মালিক সমিতির সভাপতি আঃ সোবহান খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক আশিকুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাসান। অনুষ্ঠান পরিচালনা করেছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন বাবু। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একেএম সামসুদ্দীন সানা। উল্লেখ্য যে প্রতি দিন সকাল আটটার পর থেকে বিশ মিনিট অন্তর অন্তর গাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হবে।