বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রামপালে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় 

আরিফ হাসান গজনবী 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সাথে উপজেলা প্রশাসন, শিক্ষক ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার( ৯ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এরপর বিকাল বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি শিক্ষকদের সকল সমস্যার কথা শোনেন। এছাড়াও তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদক বর্তমানে এক ভয়ানক সমস্যা। যে কোন মূল্যে তিনি মাদককে নিয়ন্ত্রণ করার আহ্বান জানান। তিনি সকলকে কাজের পাশাপাশি প্রত্যেকের ছেলে-মেয়েদের সাথে সময় দেয়ার আহ্বান জানান। বাল্যবিবাহ নিয়ন্ত্রের উপর ও গুরুত্বারোপ করেন। সরকারি কর্মকর্তাদের তিনি জনগণের প্রতি অধিক দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন।

 

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, রামপাল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল-কুদ্দুস, সমাজসেবা অফিসার শাহিনুর রহমান, উপাধক্ষ্য নাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, তাপস কুমার।

এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।