বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোবিন্দগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

ফয়সাল রহমান জনি
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ফুলপাড়া গ্রামে মারুফা বেগম (২১) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আজ সোমবার (৭ অক্টোবর) বিকেলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিজ শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মারুফা বেগম ওই গ্রামের ইসরাইল হোসেনের স্ত্রী।

 

এলাকাবাসী সুত্রে জানা যায়, মারুফা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন। এক মাসে আগে ফুলপাড়া গ্রামের বাসিন্দা ইসরাইল ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ে পরে পারিবারিক দরিদ্রতার কারনে তার স্বামী কাজের জন্য ঢাকা যেতে চাইলে সে নানারকম টালবাহানা করে। পরে ইসরাইল জোরপূর্বক ঢাকায় চলে যায়। গত সপ্তাহে তার স্বামী ছুটি নিয়ে বাড়িতে আসে। গতকাল আবার ইসরাইল ঢাকায় যেতে চাইলে সে বাঁধা দেয়। পরে তার স্বামী চুপিসারে ঢাকায় চলে যায়। এ ঘটনায় মারুফা আজ বিকেলে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

 

এর আগেও মারুফা বেগমের অন্যত্র বিয়ে হয়েছিল এবং মানসিক সমস্যার কারনে আগের স্বামী তাকে তালাক দেয় বলে জানা যায়।

 

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ গৃহবধুর মরদেহ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেন।