সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম,
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

 

 

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:

 

দিনাজপুরের বিরল উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ৯৬ টি দূর্গা পূজা মন্ডপের সভাপতি/সম্পাদক এর সাথে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, ২০ বীর সেনা ব্যাটালিয়ন ক্যাপ্টেন এহসান আহমেদ, অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু, জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুবল রায়। পূজা উদযাপন পরিষদের নেতা আলেন চন্দ্র রায় এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওঃ মোঃ আব্দুর রশীদ, সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন (সোনাহার), উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মানিক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে উপজেলার ৯৬ টি দূর্গা পূজা মন্ডপের প্রত্যেকটিতে নগদ ২০ হাজার টাকা করে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশাসহ অন্যান্য অতিথিবৃন্দ।