সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

উৎসবমুখর পরিবেশে বোদা গোবিন্দ জিউ মন্দিরে শারদীয় দুর্গার পূজার পালিত হচ্ছে। 

মোঃ শাহজাহান কবির প্রধান 
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি।

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৩ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। বোদা গোবিন্দ জিউ মন্দিরে গিয়ে দেখা যায় মন্দিরের পরিবেশ খুবই সুন্দর নিরাপত্তা কর্মীরা সর্বদা সেখানে অবস্থান করতেছেন। বোদা উপজেলায় দূর্গা মন্ডপে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দূর্গা মন্ডপ গুলো সার্বিক তত্ত্বাবধান করতেছেন বোদা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, তিনি গতকাল সার্বিক পরিস্থিতি নিয়ে আনসার বাহিনীদের কে ব্রিফ করেন, এবং আনসার ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের দায়িত্ব আপনারা সঠিকভাবে সততার সাথে পালন করবেন।কোথাও কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে জানাবেন। বিএনপি’র কেন্দ্রীয় নেতা পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সদস্য সচিব পঞ্চগড় জেলা। বোদা দেবীগঞ্জ দুই আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ বোদা উপজেলায় প্রতিটি দুর্গা মন্ডপে পরিদর্শন করেন এবং আর্থিকভাবে সহযোগিতা করতেছেন। তিনি গণমাধ্যম কর্মীদের জানান বোদা উপজেলায় শান্তির শৃঙ্খলভাবে উৎসব মুখর পরিবেশে দুর্গা উৎসব পালিত হচ্ছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।আমি মনে করি ধর্ম যার যার সব উৎসব সবার।