সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কোটালীপাড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০১৪ উদযাপিত ।

শেখ কামরুজ্জামান (রানা)
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

 

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা – শেখ কামরুজ্জামান (রানা)

 

“জন্ম ও মৃত্যু নিবন্ধন, আসবে দেশে সুশাসন ”

এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায়, গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

এই উপলক্ষে আজ রবিবার বেলা ১০:৩০ মিনিটে একটি রেলী উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহিনুর আক্তার এর সভাপতিত্বে, উপজেলা হলরুম লাল সাপলায় এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, গ্রাম পুলিশ, রনী আহম্মেদ, মনিরুজ্জামান জুয়েলও শেখ কামরুজ্জামান রানা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ।

সভায় বক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন এর উপরে দেশের মানুষকে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্বকে তুলে ধরে আলোচনা করে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি দেশের জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করে। জন্ম ও মৃত্যু নিবন্ধন না থাকলে সকল প্রকার সরকারি ও নাগরিকত্বের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয় ।

সেই লক্ষ্যকে সামনে রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধন এর উপরে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রাম পর্যায়ে ক্যাম্পিং করার উপরে গুরুত্ব আরোপ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহিনুর আক্তার জনতা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যামপিং কে গুরুত্ব দিয়ে অতি দ্রুত ক্যাম্পিং কার্যক্রম শুরু করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।