বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

 

জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে দৃপ্ত পদমর্যাদায় সমুজ্জল বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ যুব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ যুব’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নব নির্বাচিত কমিটির অভিষেক বিভিন্ন আয়োজনে গতকাল ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে বিকাল ৪টায় শুরু হয় ।

এতে আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ এর সভাপতি বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ’র সহ-সভাপতি ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘের মহাসচিব অবসর প্রাপ্ত ডিআইজি মি. পি আর বড়ুয়া ।

বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ যুব’র নব নির্বাচিত সভাপতি ব্রম্মান্ড প্রতাপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষন প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘ যুব’র সাধারন সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী ।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃস্টি প্রচার সংঘের উর্দ্ধতন সহ-সভাপতি দেবপ্রিয় বড়ুয়া ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি লায়ন ডাক্তার মৃদুল বড়ুয়া চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম-মহাসচিব ড. সুমন কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ অনুপম বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাংগঠনিক সচিব স্থপতি বিশ্বজিত বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রচার সচিব ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখার সভাপতি লায়ন কেমি বড়ুয়া মুক্তা ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাবেক সভাপতি পুস্পেন বড়ুয়া কাজল ও প্রাক্তন সাধারন সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরন বড়ুয়া ।

এতে আরো বক্তব্য দেন সাবেক ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. প্রীতি বডুয়া, অঞ্চল কুমার তালুকদার, বিনয় ভূষণ বডুয়া, চম্পাকলি বড়ুয়া, শুভাশীষ বড়ুয়া সিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ থাকার আহ্বান জানান। রাজীব বড়ুয়ার সম্পাদনায় সংগঠনের বার্ষিক মুখপত্র ‘অতিগ’ এর মোড়ক উন্মোচন করা হয়।

শেষে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সুমন বড়ুয়া, তনু চৌধুরী, প্রিয়াংকা বড়ুয়া ও নিপা চক্রবর্তী।