সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কুড়িগ্রাম জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক,
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (প্যারেড পরীক্ষা)- ২০২৪, অদ্য ২ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কনস্টেবল হতে নায়েক, কনস্টেবল হতে এটিএসআই, নায়েক হতে এএসআই সশস্ত্র ও এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

উক্ত পরীক্ষা গ্রহন কমিটিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান,উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, লালমনিরহাট জেলার এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ফজলুল হক, আরআই পুলিশ লাইন্স কাজী আকির হোসেন।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহনকারী সকল পুলিশ সদস্যদের কুড়িগ্রাম জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আইনের আলোকে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন আগত সময়ে কেউ যাতে কোনভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রতি বিনষ্ট করতে না পারে সে সব সুনির্দিষ্ট প্রেরনা, প্রেষনা ও নির্দেশনা প্রদান করেন।