বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাংলাদেশ শিপিং কর্পোরেশন পরিবার অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের পাশে 

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

রিপোর্ট : স ম জিয়াউর রহমান

 

 

গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর ‘এম. টি বাংলার জ্যোতি’ জাহাজে আকষ্মিক অগ্নিকান্ডের ঘটনায় অত্র কর্পোরেশনের সৌরভ কুমার সাহা (২৩), ডেক ক্যাডেট; মোঃ নুরুল ইসলাম (৪২), হাইলি স্কিল্ড অটোমেকানিক এবং হারুন অর রশিদ (৩৩), দৈনিক ভিত্তিক ফিটার নিহত হন।

নিহতদের শ্রদ্ধা জানাতে গত ১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫.৩০ ঘটিকায় নিহতদের মরদেহ বিএসসি প্রাঙ্গণে আনা হয় ।

এ সময় মোঃ নুরুল ইসলাম (৪২), হাইলি স্কিল্ড অটোমেকানিক এবং জনাব হারুন অর রশিদ (৩৩), দৈনিক ভিত্তিক ফিটার এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামায শেষে তিনটি মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, নির্বাহী পরিচালকসহ বিএসসির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়াও তাৎক্ষণিকভাবে বিএসসির পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক নিহতদের পারিবারকে যথাযথ আর্থিক সহযোগিতা ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করতে বিএসসি অঙ্গীকারবদ্ধ।