সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পাউবো ফার্ম সাইট অবৈধ ভাবে দখল উচ্ছেদে গড়িমসির অভিযোগ ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোলনীর সামনে সরকারী জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান ঘড় নির্মান করা হয়েছে। ঐ অবৈধ স্থাপনা (ঘড়) উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাউবোর পক্ষ থেকে আবেদন করা হলেও অজ্ঞাত কারণে ২০ দিনেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলছেন, পাউবোর কর্মকর্তারা চিঠি দিয়েই দায় এড়ানোর চেষ্টা করছেন। তাদের পক্ষ থেকে কেউ যোগাযোগ করছেন না। সম্প্রতি গত ১০ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী যাকারিয়া স্বাক্ষরিত এক সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌর শহরের শহিদ আবু ইসাহাক সড়কে পানি উন্নয়ন বোর্ডের পীরগঞ্জ আফিস কোলনীর সামেনে সীমানা প্রাচীর ও পাকা রাস্তার মাঝামাঝি সরকারী জয়গা দখল করে এক যুবলীগ নেতার ছত্রছায়ায় এক ব্যক্তি টিন ও বাঁশ দিয়ে দোকান ঘড় নির্মান করেছেন। এতে অফিস কলোনীর পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সরকারী জমি বেদখল হয়েছে। ঐ অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানানো হয়। আবেদনের ২০ দিন অতিবাহিত হলেও এখনো অবৈধ স্থাপনা উচ্ছেদে পীরগঞ্জ উপজেলা প্রশাসন কোন উদ্যোগ গ্রহন করেনি। এ নিয়ে সম্প্রতি গত ৩০ সেপ্টেম্বর সোমবার পীরগঞ্জ উপজেলা আইন শৃংখলা সভায় ব্যাপক আলোচনা হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানায়, পাউবোর কর্মকর্তারা চিঠি দিয়েই দায় এড়ানোর চেষ্টা করছেন। তাদের পক্ষ থেকে কেউ যোগাযোগ করছেন না। তাদের লোকজন ছাড়া অভিযান পরিচালনা করা যাচ্ছে না।

এ বিষয়ে পাউবোর ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী যাকারিয়া বলেন, আমারা সব সময় প্রস্তুত আছি। প্রশাসন চাইলেই সহযোগীতা করা হবে।

উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের পীরগঞ্জ অফিস কলোনীর সামনে প্রাচীর ও পাকা রাস্তার মাঝে সরকারী জায়গায় অবৈধ ভাবে আরো বেশ কয়েকটি দোকান নির্মান করা হয়েছে। যা উচ্ছেদের জন্য ইতি পূর্বেও পাউবোর পক্ষ থেকে পত্র দেওয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।