বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় 

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

রূপগঞ্জের হাজী নূর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক ,শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। গতকাল বরপা এলাকায় হাজী নূর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই মতবিনিময় সভা হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার সন্তান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন।

 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, শিক্ষকরা দলবাজি করবেন না। আপনারা শিক্ষক হইয়ে থাকবেন। আমি রাজনীতি করতে আসি নাই। এই বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরে এসেছে। যা সত্য আমি তাই করবো। কোন সমস্যা থাকলে আপনারা আমাকে জানাবেন।

 

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার সন্তান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন বলেন, হাজী নূর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কোন চেইন অফ কমান্ড নেই। সতেরো বছর আমি এই স্কুলে আসতে পারি নাই। আমরা নামে অনেক মামলা দিয়েছে। আজকে সুযোগ পেয়েছি এই স্কুলে এসেছি। ছাত্র,ছাত্রীদের উন্নয়নের জন্য লেখাপাড়ার জন্য যা কিছু লাগে সেটাই করবো আমরা।