বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নরসিংদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মৃত্যু

রাজ উদ্দিন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Oplus_131072

 

 

নরসিংদী প্রতিনিধি: রাজ উদ্দিন

 

নরসিংদীতে ফ্রেশ কোম্পানির পিকআপ ও মোটরসাইকেলে সংঘর্ষে দারুল কালাম সিফাত (২৬) ও একরাম হোসেন সোহেল(২৮) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার।

 

নিহত সিফাত মরজাল এলাকার আখতারুজ্জামানের ছেলে ও একরাম সদর উপজেলার চিনিশপুর এলাকার ইকবাল ফকিরের ছেলে।

 

ওসি সোহেল সারোয়ার বলেন, দুপুরে ফ্রেশ কোম্পানির একটি পিকআপ ভৈরব থেকে মরজাল বাসস্ট্যান্ড সড়ক হয়ে ঢাকা দিকে চাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে মোটরসাইকেলটি আসছিল। এতে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষ ঘটে। ঘটস্থলে গাড়ির চাকা পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। এঘটনায় পিকআপ সহ চালককে আটক করা হয়েছে। দুইজনের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আইনি প্রক্রিয়া চলমান।