বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

চান্দগাঁও থানার অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের চার সদস্য গ্রেফতার, পিকআপ উদ্ধার

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৪: চান্দগাঁও থানার পুলিশের একটি বিশেষ অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি ডায়না পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এই পিকআপটি ৯ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুরটাল এলাকাস্থ ‘পুষ্টি ডিস্ট্রিবিউটর’ কোম্পানীর অফিস সংলগ্ন একটি পার্কিং স্থান থেকে চুরি হয়।

এ ঘটনায় গাড়ির মালিক মোঃ আবুল হোসেন বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা (নং- ১৬(৯)২৪) দায়ের করেন। মামলার পরপরই চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় সাড়াশি অভিযান পরিচালনা করে।

এই অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফ হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আলী বিন কাসিমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এবং ফোর্স কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকা থেকে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ কামরুল মিয়া (৩৭), মোঃ খোরশেদ আলম (৪৩), মোঃ শহীদুল করিম (৩৫) এবং মোঃ গোলাম হোসেন (২৯)।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া ডায়না পিকআপ গাড়িটি (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১১-০৩৫৮) উদ্ধার করা হয়। গাড়িটির আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আরো জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই চক্র দীর্ঘদিন ধরে আন্তঃজেলা গাড়ি চুরির সাথে জড়িত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং চট্টগ্রামসহ সারাদেশে এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্ধারকৃত গাড়ির তথ্য:

ডায়না পিকআপ (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১১-০৩৫৮), ইঞ্জিন নং- C309033293A, চেসিস নং- LC72021D93A020571, আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামিরা:

১) মোঃ কামরুল মিয়া (৩৭), সাং- কাশিপুর, তিতাস, কুমিল্লা।

২) মোঃ খোরশেদ আলম (৪৩), সাং- জিগড়া চৌধুরী বাড়ী, চৌদ্দগ্রাম, কুমিল্লা।

৩) মোঃ শহীদুল করিম (৩৫), সাং- বদরখালী, চকরিয়া, কক্সবাজার।

৪) মোঃ গোলাম হোসেন (২৯), সাং- জিগড়া চৌধুরী বাড়ী, চৌদ্দগ্রাম, কুমিল্লা।