বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

এবার প্রকাশ্যে এলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের কমিটি

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় এক দশক পর প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রশিবিরের কমিটি। সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম এবং সেক্রেটারি পদে আছেন মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ইব্রাহিম।

গত ২৪ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমিটির বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের সব অনিয়ম ও অন্যায়ের ইতি টানার লক্ষ্যে তারা প্রশাসনের কাছে ২৪ দফা দাবি পেশ করেন।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিত করা, একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম আধুনিকায়ন, স্থায়ী নীতিমালা প্রণয়ন করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা, সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা, সমাবর্তন দেওয়া, ক্যানটিনের খাবারের মান বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বাড়ানো ইত্যাদি ২৪ দফা দাবির মধ্যে অন্যতম।

কমিটির বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘বর্তমানের রাজনীতি কিছুটা পরিবর্তন হবে। শিক্ষার্থী ও প্রশাসনের চাহিদার ভিত্তিতে আমাদের ছাত্ররাজনীতি অনেক বেশি পরিবর্তন হচ্ছে। আমরা সেই আলোকেই কাজ করতে চাই। আমাদের ১৭ সদস্যের কমিটি রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। বাকি সদস্যদের নাম ধীরে ধীরে প্রকাশ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ে আপাতত ব্যানারভিত্তিক শোডাউন, মিছিল মিটিং করবেন না বলে জানান

মুহাম্মদ ইব্রাহিম।

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের পছন্দনীয় যে কাজগুলো রয়েছে, তাদের যে দাবিদাওয়া রয়েছে, সেগুলো পূরণ করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার জন্য যে কাজগুলো রয়েছে, সেগুলো করব।’

সম্প্রতি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি প্রকাশ্যে আসার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও কমিটি প্রকাশ পেলো। বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালে ছাত্রশিবিরের সবশেষ প্রকাশ্য কার্যক্রম ছিল। এরপর থেকে এই সংগঠনটি ক্যাম্পাসে প্রকাশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করেনি।