বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

অনিয়মের রাজপথ লাশের মিছিল এ মুখরিত।ইটভাঙা ট্রলি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজন আহত পাঁচ জন। 

রাওফুল বরাত বাঁধন ঢালী। 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

 

 

 

 

রাওফুল বরাত বাঁধন ঢালী।

 

রংপুর মিঠাপুকুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষ দুইজনের নিশ্চিত মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন শনিবার (২১ সেপ্টেম্বর)দিবাগত রাত ৮টার দিকে উপজেলার শঠিবাড়ি এলাকার ড্রিম পেট্রোল পাম্প-সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাজী জায়গীরপাড়ার সেলিম মিয়া (৩০) ও হাশেম মিয়া (৩৮)। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস শঠিবাড়ি ড্রিম পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রলিটি বড়দরগা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

বড়দরগা হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে সড়ক আইনে মামলা করা হয়েছে। কিন্তু সাধারণ জনগন ও সচেতন মহলের প্রশ্ন এই ইট বহনকারী বা ইট ভাংগার গাড়ি গুলো হাইওয়ে রোড বা পৌর রোডে চলে কোন আইনের আওতায়?

নাকি ট্রাফিক পুলিশ দের হাপ্তা বা মাসিক বিশেষ কোনও আইনে। সরকারের দৃষ্টি আকর্ষণ করা হইলো।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।