বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সন্ত্রাস, মাদক, লুটপাট ও দখলদারদের বিরুদ্ধে রূপগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও পথসভা 

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

সন্ত্রাস, মাদক, লুটপাট ও দখলদারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাহিদ হাসানের নেতৃত্বে

প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকার এ কর্মসূচী পালন করা হয়।

মিছিল সড়কের ভুলতা এলাকা থেকে শুরু হয়ে গোলাকান্দাইল হয়ে ফের ভুলতা এসে শেষ হয়। মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় ছাত্রদল নেতা নাহিদ হাসান বলেন,

৫ আগষ্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর এক শ্রেণীর সুবিধাবাদী লোক দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, মাদক, লুটপাট ও দখলদারীসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে। তারা দেশে অরাজকতা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে সর্বদা ছাত্রদল সোচ্ছার। সন্ত্রাসীরা যে পক্ষের হোক না কেন ছাত্রদল তাদের বিরুদ্ধে সব সময় আছে।

 

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব

মাসুম বিল্লাহ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম হৃদয়, কামরুল হাসান, তন্ময় হাসান, সেহেদী হাসান জিতু, রাকিব হাসানসহ অনেকে।