বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র কোটি টাকার টেন্ডারের গোপন তথ্য ফাঁস হতাশ অন্য ঠিকাদাররা ।

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাও জেলা প্রতিনিধি,,

ধান, গম ও ভুট্টার উন্নতর বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্র বিএডিসি ঠাকুরগাঁওয়ে ৩ বছর যাবত ও পরিবহন ঠিকাদার নিয়োগে সীমাহীন অনিয়ম ও দূর্নিতীর অভিযোগের যেন শেষ নেই। কতৃপক্ষ টেন্ডার নীতিমালা বহির্ভূতভাবে মনগড়া নিয়ম তৈরী করে পছন্দের লোককে কাজ দেয়ার পন্থা অবলম্বন করেলে ও হচ্ছে না কোন সমাধান। জানা যায়, বিএডিসি (বীউ) শিবগঞ্জ,ঠাকুরগাঁও দপ্তরে সংরক্ষিত গম, বোরো ও আমন বীজ ৬০টি রুটে পরিবহনের জন্য পরিবহন ঠিকাদার নিয়োগের নিমিত্ত প্রকল্প নীতিমালা অনুযায়ী ২০২৪-২৫ সালের জন্য ১৮ সেপ্টেম্বর ১১৮ নং স্বারকে উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া উম্মুক্ত দরপত্র আহবান করেন। ১৮ সেপ্টেম্বর দরপত্র খোলার পর যানা যায় গত তিন বছর ধরেই আর.আর.বি ট্রেডার্স গাজীপুর প্রোপাইটার রাসেলকে টেন্ডারের ৬০টি রুটের গোপন রেট জানিয়ে দেন। বিএডিসির তথ্য মতে,চলতি অর্থ বছরে কোটি টাকার টেন্ডারের ২৬টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে মাত্র ৪টি। স্থানীয় ঠিকাদার আবু সিদ্দিক তোতা ও মাহবুবু আলম অভিযোগ করে বলেন,২০২২ থেকে ২০২৪ পর্যন্ত টেন্ডারের গোপন রেট আগেই প্রকাশ করে দেন শিবগঞ্জ অধিক বিজ উৎপাদনকেন্দ্রের উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া। তিনি আর.আর.বি ট্রেডার্স গাজীপুর প্রোপাইটার রাসেলকে বার বার গোপন তথ্য ফাঁস করে দেবার বিষয়ে ঢাকায় কৃষি মন্ত্রাণায়লে অভিযোগ দিয়েছি। এরপর অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের অর্থ বছরে কেরিং ঠিকাদারী বাতিল করে দেয়। বিএডিসি কতৃপক্ষ নিজ পরিবহন দিয়ে ঠিকাদারী চালান। নাম প্রকাশে অনিচ্ছুক টেন্ডার কমিটির একাধিক সদস্য বলেছেন, খুব সুকৌশলে ঢাকাস্থ প্রকল্প অফিস এবং উপ-পরিচালকের দপ্তর হতে ৬০টি রুটের পরিবহন ব্যায়ের গোপন তথ্য ম্যানেজ করে দরপত্র দাখিল করায় টেন্ডারের শর্তের সাথে হুবহু মিলে গেছে। যাতে করে টেন্ডার কমিটি আশ্চর্য বনে গেছেন। বিষয়টি প্রশ্নপত্র ফাসের ঘটনার সাথে মিলে গেলেও এক্ষেত্রে অপরাধী ধরাছোযার বাইরে থেকে যাচ্ছে। সেই সাথে আরো যানা যায়, শিবগঞ্জ অধিক বীজ উৎপাদন কেন্দ্রের অনেক গোপনীয় কাগজপত্রও ফাঁস হয়ে যাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে। এ ব্যাপারে শিবগঞ্জ বীজ উৎপাদন উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া জানান,অফিসের কম্পিউটার থেকে গোপন তথ্য ফাঁস হয়ে থাকলে আমাদের কি করার আছে বলে, বিষয়টি এড়িয়ে যান।