বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচে ফুলবাড়ী স্পোটর্স ব্রীজ কে ০-১ গোলে হারিয়ে দিনাজপুর বড় মাঠ’র জয়লাভ 

মো:মেহেদী হাসান ফুয়াদ 
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

 

 

 

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি

 

 

“ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, ক্রীড়া মোদের ফুটবল” -এই শ্লোগানকে সামনে রেখে ১৮ সেপ্টেম্বর বুধবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে দিনাজপুর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ-২০২৪ ফুটবল টুর্নামেন্টে ফুলবাড়ী স্পোটর্স ব্রীজ কে ০-১ গোলে হারিয়ে দিনাজপুর বড় মাঠ এর জয়লাভ।

খেলার শুরুতে উদ্বোধন করেন প্রধান অতিথি অগ্রণী ব্যাংক এর এজিএম (অব:) মোঃ মাওলা বকস্। ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে স্বাগত বক্তব্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রিয়াজুল করিম রেজা চৌধুরী ও এলাকার সমাজ সেবক শফিক আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহবায়ক সৈয়দ সপু আহমেদ ও সদস্য সচিব মোঃ নাসিম। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন মোঃ ওবায়েদুর রহমান, সহকারী রেফারী সুজিত, মতিউর, বিপ্লব তপনো। খেলার ভিডিও ধারণ করেন বীরগঞ্জ শরিফ ভিডিও। খেলার ধারভাস্কর হিসেবে বর্ণনা করেন এসএম রফিক। প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম মোঃ মাওলা বকস্ বলেন, আমাদের সন্তানদের মাঠমুখীর করতে হবে। তারা যেন কোনোভাবে মাদক বা অন্য কোনো অসামাজিক কাজে জড়িত হতে না পারে। আমার বিশ্বাস খেলাধুলাই পারে মাদকমুক্ত সুন্দর সমাজ গড়তে। খেলাধুলা করলে মন ও মস্তিস্ক সুস্থ থাকে তাই প্রতিটি যুবককে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। নবম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট ক্রীড়া সংগঠক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা বলেন, দিনাজপুরের ফুটবল পিপাসু দর্শকদের গত ৯ বছর ধরে এই টুর্নামেন্টের মাধ্যমে ফুটবল খেলা উপহার দিয়ে আসছি। আমি এই খেলার দর্শক, সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ বৃহস্পতিবার ফুটবল টুর্নামেন্টে খেলবে সেন্ডোজ ক্লাব রংপুর বনাম মৌসুমী ক্রীড়া চক্র বিরল।