বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম:
দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোল বন্দরে বিশ্বকর্মা পূজো উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ

মনির হোসেন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

বিশ্বকর্মা পূজো উপলক্ষে যশোর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আজ মঙ্গলবার দিন ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, বিশ্বকর্মা পূজো উপলক্ষে আজও বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমস অভ্যন্তরে আগামীকাল মঙ্গলবার কার্যক্রম চলমান থাকবে।

 

ভারতের পেট্রাপোল স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাত্তিক চক্রবর্তী জানান, ভারতে আজ বিশ্বকর্মা পূজো উপলক্ষে আজও বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

বেনাপোল কাস্টম হাউজে চেকপোস্ট কার্গো শাখার মোঃমাসুদুর রহমান (সুপার) তিনি জানান মূলত বাংলাদেশ ভারত আমদানী রপ্তানি বিশ্বকর্মা পূজো উপলক্ষে আজও বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি)আজাহারুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।