সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লক্ষ্মীপুরে সাব্বির-আফনান হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মোঃ নুর হোসেন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরে সাব্বির-আফনান হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে পৃথক দুটি হত্যাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার সৈয়দ আহম্মদ লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি।

 

থানা পুলিশ সূত্র জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের ঝুমুর-মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলাসহ গুলি চালায়। এতে ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এর মধ্যে নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারীর মা নাছিমা আক্তার ও সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। আফনান হত্যায় এজাহারে ৭৫ জনের নাম ও সাব্বির হত্যায় ৯১ জনের নাম উল্লেখ করা হয়। এ দুই মামলায় ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

 

এ ছাড়া ৪ আগস্ট দায়িত্বরত কাজে বাঁধাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

প্রতিটি মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়েছে। তিনটি মামলাতে আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদকেও আসামি করা হয়েছে।

 

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।