বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ডুমুরিয়ায় বৃষ্টির পানিতে তলিয়েছে হাজারো চিংড়ি মাছের ঘের, কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে।

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

খুলনার ডুমুরিয়া খালে বিলে অবৈধ ভাবে নেট পাটা দেওয়ায় কারণে হাজার হাজার লীজ ঘেরে তলিয়ে কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে।

টানা ২ দিনের বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে খুলনার ডুমুরিয়ার নিম্নাঞ্চলের মানুষ। মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষদের যেমন দুর্ভোগে পড়তে হচ্ছে, তেমনি এ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘর-বাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে। টানা এ বর্ষণে স্থবির হয়ে পড়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের মানুষ। এতে করে গো খাদ্যের অভাব দেখা দিয়েছে।

রাতদিন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে খাল বিলে অসাধু ব্যাক্তিরা অবৈধভাবে নেট পাটা দিয়ে জলাবদ্ধতা করার কারণে পানি দ্রুত সরে যেতে না পারায় অনেকটাই পানি বন্দী হয়ে পড়েছে।

রাতের বৃষ্টিতে ডুবে গেছে ডুমুরিয়া বাজার সহ ১৪ইউনিয়ানের হাজার হাজার লীজ ঘের সবজির ক্ষেত ও রাস্তাঘাটসহ অধিকাংশ বাড়ির নিচতলা। ঘরের ভিতরে প্রবেশ করেছে নোংরা পানি। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত লাগাতার বৃষ্টিতে এ অবস্থা সৃষ্টি হয়েছে। পানি নদীতে নামার খালগুলো দখল করে ভরাট করাসহ ধীরগতিতে ড্রেন নির্মাণ এ অবস্থার অন্যতম কারণ, বলছেন অভিজ্ঞ মহল। অবিলম্বে এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় রেকর্ড ১৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার।

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন, টিপনা দুনিয়া, গোনালী বামুন্দিয়ার বিল, ডোমরার বিল, চাচুড়িয়ার বিল, বিল শিংগা‌, চহেড়াবিল, বিল খুকশির বিল, বিল‌ তলিয়া, ডোমড়ার‌বিল, বিল ডাকাতিয়া,সহ দক্ষিণ পশ্চিম এলাকায় শত শত বিল ও নিচু এলাকার অধিকাংশ আবাসিকের বাড়িতে পানি প্রবেশ করেছে। নীচ তলা নিমজ্জিত। সকল রাস্তায় পানি। ফজর নামাজের সময় অধিকাংশ মুসল্লী রাস্তায় পানির কারণে মসজিদে যেতে পারেননি। কোনটি রাস্তা আর কোনটি জলাশয় চেনার উপায় নেই। অধিকাংশ রাস্তা পানির নিচে। ফলে চলতে পারছে না ভ্যান ইজিবাইকও। চরম ভোগান্তিতে পড়েছে খুলনাসহ ডুমুরিয়া১৪টি ইউনিয়ন বাসী।